মূল বিষয়বস্তুতে যান
ব্রেকিং নিউজ
  • Jharkhand Student Protest Live Updates: Police fire tear gas as protesters breach barricades, march towards Jharkhand assembly
  • দেড় বছর অতিক্রম হয়ে গেলেও টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে আগরতলা টাউন হলের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন
  • Jharkhand Student Protest Live Updates: Police fire tear gas as protesters breach barricades, march towards Jharkhand assembly
  • দেড় বছর অতিক্রম হয়ে গেলেও টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে আগরতলা টাউন হলের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন
রাজনীতি

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা এবং তিপ্রা মথা নেতৃত্বকে দিল্লিতে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

· প্রতিবেদক: আমার ত্রিপুরা ডেস্ক · প্রকাশক: AMAR TRIPURA · 09 Aug 2026, 20:20 · হালনাগাদ: 01 Sep 2026, 02:06 · ত্রিপুরা · 2 মিনিট
ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা — নিজস্ব

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে প্রতীক্ষিত বৈঠকের পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বকে দিল্লিতে তলবের খবরকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরার বিভিন্ন উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আজ সকালেই বৈঠক নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।

আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর দিল্লি সফরের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়টি যুক্ত থাকতে পারে। তবে ঠিক কী বিষয়ে বৈঠক হতে পারে, সে সম্পর্কে তাঁর কাছে এখনও নির্দিষ্ট তথ্য নেই বলেও স্পষ্ট করেন তিনি।

দিল্লি ও আগরতলার মধ্যে বারবার যাতায়াত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মূলত দিল্লিতে থাকার কথা থাকলেও একদিনের জন্য আগরতলায় এসে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই কারণেই আগরতলায় এসেছিলেন। কাজ শেষ করে ফের দিল্লি যাচ্ছেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, আগরতলায় ফিরে আসার পরও ধারাবাহিকভাবে কাজ করেছেন। এখন আবার দিল্লি ফিরছেন। সেখানে কোনো আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। নির্দিষ্ট কী বিষয়ে আলোচনা হতে পারে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য তাঁর কাছে পৌঁছায়নি। তবে কিছুটা ধারণা রয়েছে বলে জানান তিনি।

উচ্চপর্যায়ের বৈঠক সংক্রান্ত প্রোটোকলের বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই ধরনের বৈঠকের বিষয় আগে থেকে সাধারণত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে সংশ্লিষ্ট ব্যক্তিকে বৈঠকের জন্য ডাকা হয়। একাধিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয় বলেও জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে কি না, জানতে চাওয়া হলে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, তিপ্রা মথা দলের নেতৃত্বকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ঢাকার খবরকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামনে ভিলেজ কমিটি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমীকরণ, আসনভিত্তিক বোঝাপড়া এবং সম্ভাব্য রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং সম্ভাব্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Facebook WhatsApp X