মূল বিষয়বস্তুতে যান
ব্রেকিং নিউজ
  • Jharkhand Student Protest Live Updates: Police fire tear gas as protesters breach barricades, march towards Jharkhand assembly
  • দেড় বছর অতিক্রম হয়ে গেলেও টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে আগরতলা টাউন হলের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন

পাহাড় ধসে স্তব্ধ শিলিগুড়ি–সিকিম সড়ক, দুর্ভোগে যাত্রী ও পর্যটক

রাতভর মুষলধারে বৃষ্টির জেরে বারদাংয়ের প্রায় ২০ মাইল এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসের ফলে পাহাড়ের ওপর থেকে বিপুল পরিমাণ পাথর ও মাটি নেমে এসে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সংযোগকারী প্রধান সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে সিকিমগামী পর্যটকেরা। গুরুত্বপূর্ণ এই সড়কপথে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয়েছে ব্যাপক দুর্ভোগ। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের উদ্যোগে দ্রুত রাস্তা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। সড়কের ওপর জমে থাকা পাথর, মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রশাসনের তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ এগিয়ে চললেও, পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টির কারণে নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। ফলে যাত্রী ও পর্যটকদের সতর্কতার সঙ্গে যাতায়াতের পরামর্শ দেওয়া হচ্ছে।

· প্রকাশক: AMAR TRIPURA · 10 Aug 2026, 14:44 · হালনাগাদ: 01 Sep 2026, 02:06 · 1 মিনিট
পাহাড় ধসে স্তব্ধ শিলিগুড়ি–সিকিম সড়ক, দুর্ভোগে যাত্রী ও পর্যটক
পাহাড় ধসে স্তব্ধ শিলিগুড়ি–সিকিম সড়ক, দুর্ভোগে যাত্রী ও পর্যটক

Facebook WhatsApp X